শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি) ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত কলসকাঠীতে ​সরকারি ছুটির দিনে নিমাই কীর্তনীয়ার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নামে চুরি! কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল

পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

পটুয়াখালীর মহিপুরে একটি পুকুরে বড় আকৃতির দুটি কোরাল মাছ ধরা পড়েছে, যার মোট ওজন ২৭ কেজি। মাছ দুটি স্থানীয় বাজারে ডাকের (নিলাম) মাধ্যমে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের জাকির খানের পুকুরে জাল টানার সময় এই বিশাল আকৃতির মাছ দুটি ধরা পড়ে।

পুকুরের মালিক জাকির খান মাছ দুটি বিক্রির জন্য কুয়াকাটার মেয়র মার্কেটে নিয়ে এলে সেখানে মাছগুলো এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে। নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়। ধরা পড়া কোরাল দুটির মধ্যে একটির ওজন ১৫ কেজি এবং অন্যটি ১২ কেজি। সে হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ৮৮৮ টাকা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পুকুরে এত বড় কোরাল মাছ সচরাচর পাওয়া যায় না। খবর পেয়ে আমরা অনেকেই মাছ দুটি দেখতে এসেছি।

মাছের ক্রেতা জানিয়েছেন, বর্তমানে বাজারে বড় সাইজের কোরালের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ঢাকার বাজারে এই সাইজের মাছ আরও বেশি দামে বিক্রি সম্ভব। তাই মাছ দুটি বরফজাত করে দ্রুত ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কোরাল মাছ সাধারণত সামুদ্রিক পরিবেশে বড় হয়। তবে উপকূলীয় এলাকার পুকুরগুলোতে জোয়ারের পানি বা পোনার সঙ্গে অনেক সময় কোরাল ঢুকে পড়ে। পুকুরে সঠিক পরিচর্যা ও প্রাকৃতিক খাবার পেলে এগুলো দ্রুত বড় আকার ধারণ করে। এটি উপকূলীয় মৎস্য চাষিদের জন্য ইতিবাচক সংকেত।

তিনি আরও জানান, স্থানীয় চাষিরা আধুনিক পদ্ধতি অনুসরণ করলে উপকূলীয় পুকুরগুলোতেও কোরাল চাষ করে লাভবান হওয়া সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com