রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিরোনাম
মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দিলেন ডাক্তার কুড়িগ্রামে ১০টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৯ ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক—রিকশা শ্রমিকদের সমাবেশ কীটনাশকের দোকানে মিলল ২ হাজার লিটার জ্বালানি তেল হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ১, বাস আটক ঘিরে পুলিশের কাজে বাধার অভিযোগ ভোলায় মাদকসহ দুই যুবক আটক গভীর রাতের অভিযানে মেঘনায় ১৩ জেলে আটক, জরিমানা পিরোজপুরে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত ১ সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৩ ঘণ্টা মহাসড়ক সড়ক অবরোধ ‘খাবার পেতাম না, ঘুমাতে পারতাম না, ১৭ জন এক বাথরুমে যেত’ ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা ভাণ্ডারিয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশী দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফয়সাল এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড  কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ  কাউখালী সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, জীবনের ঝুঁকি নিয়ে উঠানামা করছেন যাত্রীরা মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং হামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে।

রোববার হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর। এর মধ্যে ঢাকা বিভাগেরই সর্বোচ্চ ১৪৮টি শিশু রয়েছে। এসময় সারা দেশে ১ হাজার ১৯৭টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪টি শিশু। এর মধ্যে ৫৬৩টি শিশুই ঢাকা বিভাগের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৪৫টি শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ৩০০ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৩ হাজার ৬০৬টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৩২৬টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৪৪৩ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১২ হাজার ৩৯৬।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com