রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম
এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন পত্রিকা বিক্রেতা দুলাল রায় স্ত্রীকে বাঁচাতে সমাজের মহৎ ও দানশীলদের সাহায্য চায় মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে কাউখালীতে এসএসসির ৪ পরীক্ষার্থীর ফল নিয়ে অনিশ্চয়তা দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে আমরাজুরী ফেরিঘাটে ভয়াবহ ভাঙন: জিও ব্যাগেও মিলছে না প্রতিকার মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, মাদক-সন্ত্রাসমুক্ত উজিরপুর গড়ার অঙ্গীকার রিয়াজের হিজলায় যুব সমাজের উদ্যোগে শত বছরের পুরনো কাঁচা রাস্তা মেরামত,ঝাড়লেন ক্ষোভ টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও অতি ভারী বর্ষণের শঙ্কা রাতে আবারও ইসলামাবাদে আসছে ইরানি প্রতিনিধিদল বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল ছাত্রদল নেতার হুমকিতে এলাকা ছাড়া কর্মকর্তা ১০ দিন পর ফিরলেন কর্মস্থলে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে
খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে

খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর ঢুকে যাওয়াকে কেন্দ্র করে হযরত আলী (১৭) নামে এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হরিণখোলা কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে মো. মুসার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রোববার তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণখোলা মাদ্রাসা মাঠে। নিহত হযরত আলী স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় হরিণখোলা গ্রামের কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে মো. মুসাও সেখানে খেলতেছিল। একই সময়ে হযরত আলী গরু নিয়ে পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি বাছুর মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মো. মুসা হযরত আলীকে ধরে প্রথমে মাদ্রাসার পুকুরের পাকা ঘাটে আছাড় দিতে থাকে এবং পরে কিল—ঘুষি ও লাথি মারে বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা ইউনুস খলিফা জানান, ভাতিজার অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন এবং সকালে হাসপাতালে নিয়ে যান। এদিকে নিহতের মা হতদরিদ্র আসিয়া বেগম তার একমাত্র ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

তালতলী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছ। ভিকটিমের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com