বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম
এমবিবিএস ডিগ্রি ছাড়াই ২০ বছর ধরে চোখের চিকিৎসা থানায় ডিউটি অফিসারকে ম্যাডাম বলায় যুবক আটক বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষাঃ কেন্দ্র সচিবসহ দুই শিক্ষক বহিষ্কার চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকে পরীক্ষা দিচ্ছেন বিথী বরিশাল বিশ্ববিদ্যালয়: কর্মবিরতির পর এবার কমপ্লিট শাটডাউন ফুয়েল কার্ডের ছবি অমিল থাকায় গ্যারেজ কর্মচারীকে ইউএনওর থাপ্পড় বরিশালের দুই বাস টার্মিনাল ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি পেট্রোল সংকট নিরসনে ইউএনওর উদ্যোগ,স্বস্তিতে এলাকাবাসী বরিশালে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্‌যাপন ডায়রিয়া নিয়ে চিন্তিত বরগুনা সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুর ইন্তেকাল মুলাদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা ক্লাস চলাকালে খসে পড়ল ফ্যান-পলেস্তারা মার্কিন নৌবাহিনীর সেক্রেটারি বরখাস্ত ‘পাঠান’-কে ছাড়িয়ে শীর্ষে ‘ধুরন্ধর ২’, ৩৫ দিনে কত আয় বাড়ল গণপরিবহনের ভাড়া, আজ থেকেই কার্যকর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন। আদালতের নির্দেশে বাকেরগঞ্জে জমি দখল বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান মেহেন্দিগঞ্জ ১২বছরের মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ

বরিশালে নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগ

বরিশালে পূর্ব সম্পর্ক ও শত্রুতার জেরে এক নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর একটি বাসা থেকে শিক্ষার্থী সানজিদা কবিতা আনিকা’র মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, ঝালকাঠীর হিমু নামে এক যুবকের বাসা থেকে আনিকার লাশ পাওয়া যায়। খবর পেয়ে বরিশাল কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আনিকা বরিশালের সরকারি বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি বরগুনা নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হন। পরিবারের সঙ্গে নগরীর বগুড়ারোডের মুন্সি গ্রেজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বড় বোনের বাসা রুপাতলীতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন আনিকা। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। পরে জানা যায়, হিমু তাকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অভিযুক্ত হিমু পালিয়ে যায়।

পরিবারের দাবি, অভিযুক্ত হিমু পূর্বে একটি হত্যা মামলার আসামি ছিল এবং মাদকাসক্ত ও বখাটে স্বভাবের। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

হত্যার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন ইসলাম বলেন শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে।অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।অভিযুক্ত হিমুকে আটকের পুলিশের টিম কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com