সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুর মডেল থানার ৪ তলা আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বরিশাল জিলা স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ কাউখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের পরে তদন্ত কমিটি  ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে জেলখাটার অভিজ্ঞতা নিতে হত্যা কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা-মেয়েসহ নিহত ৩ হাইকোর্টে এমপি হামজার আগাম জামিন আবেদন ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন পত্রিকা বিক্রেতা দুলাল রায় স্ত্রীকে বাঁচাতে সমাজের মহৎ ও দানশীলদের সাহায্য চায় মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
হাইকোর্টে এমপি হামজার আগাম জামিন আবেদন

হাইকোর্টে এমপি হামজার আগাম জামিন আবেদন

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

কুষ্টিয়া—৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চে তার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।২১ এপ্রিল কুষ্টিয়া—৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ বিষয়ে নির্দেশ দেন।

এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যও করেছেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২৬ মার্চ ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com