সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

শিরোনাম
জেলখাটার অভিজ্ঞতা নিতে হত্যা কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা-মেয়েসহ নিহত ৩ হাইকোর্টে এমপি হামজার আগাম জামিন আবেদন ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন পত্রিকা বিক্রেতা দুলাল রায় স্ত্রীকে বাঁচাতে সমাজের মহৎ ও দানশীলদের সাহায্য চায় মেহেন্দিগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধ*র্ষণের প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৭ মে কাউখালীতে এসএসসির ৪ পরীক্ষার্থীর ফল নিয়ে অনিশ্চয়তা দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে আমরাজুরী ফেরিঘাটে ভয়াবহ ভাঙন: জিও ব্যাগেও মিলছে না প্রতিকার
ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প

ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।

ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তারা যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন, সেখানে টেলিফোন আছে। আমাদের কাছে চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে। ইরান নিয়ে আমরা এখন যাদের সঙ্গে কাজ করছি তাদের কিছু মানুষ খুবই বিচারবুদ্ধিস্ম্পন্ন, আবার কিছু মানুষ তা নয়। আমি আশা করি ইরান বুদ্ধিমান হবে।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে অবশ্যই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।
এদিকে, যুদ্ধ অবসানে কটৈনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে ইরান। গত দুইদিনের ব্যবধানে আঞ্চলিক তিনটি দেশে সফর করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার রাতে তিনি পাকিস্তান থেকে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রাশিয়া সফরে সেন্ট পিটার্সবার্গ শহরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন আব্বাস আরাঘচি।
সোমবার (২৭ এপ্রিল) মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। যুক্তরাষ্ট্র—ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং তা বন্ধে চলমান আলোচনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে এই বৈঠকে।

চলতি সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে দুইবার পাকিস্তান সফর করেছেন আব্বাস আরাঘচি। গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছান তিনি। এরপর ওমানে উচ্চপর্যায়ের বৈঠক শেষে রোববার আবারও পাকিস্তানে ফেরেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com