সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা উজিরপুরে ‘পার্টনার’ প্রকল্পের দিনব্যাপী কংগ্রেস, কৃষি ও পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ উজিরপুর মডেল থানার ৪ তলা আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন বরিশাল জিলা স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগ কাউখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সংবাদ প্রকাশের পরে তদন্ত কমিটি  ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে জেলখাটার অভিজ্ঞতা নিতে হত্যা কাউখালীতে ইজারাদারদের বিরুদ্ধে মামলা, আদায় হয়নি বকেয়া ৬০ লাখ টাকার রাজস্ব হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩৫ হাজার ৭৬৬ বাংলাদেশি ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা-মেয়েসহ নিহত ৩ হাইকোর্টে এমপি হামজার আগাম জামিন আবেদন ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার রাজনৈতিক ব্যানারে ফুটপাত দখল, চরম ভোগান্তিতে পথচারীরা খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী ও ২ শিক্ষক বহিষ্কার চুরি করার সময় যুবদল সভাপতি আটক : গণপিটুনি কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  গ্রীন ফোর্স বরিশাল শাখার কমিটি গঠন
উজিরপুর মডেল থানার ৪ তলা আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

উজিরপুর মডেল থানার ৪ তলা আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

বরিশালের উজিরপুর মডেল থানার চারতলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ২টায় এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রায় ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই আধুনিক ভবনটি বাস্তবায়িত হলে উজিরপুর মডেল থানার অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়—এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ বাহিনী নিজেদের ভেতর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে বরিশাল জেলা পুলিশের সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযোগ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে—এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম. মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম ও মোঃ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম এবং ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com