মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন
বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন

বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন

বরিশাল বিএনপির রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা নেত্রী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন সংরক্ষিত মহিলা (এমপি) আসনের মনোনয়ন প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত নিজ দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতার বিরোধিতার কারণে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মনোনয়ন না পেলেও দল ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়েছেন নাসরিন। তিনি বলেন, “আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। তারা যেটা ভালো মনে করবে, সেটাই করবে। আমি দলের জন্য কতটা কাজ করেছি, কত মামলা-হামলার শিকার হয়েছি, কতবার কারাবরণ করেছি—সবই কেন্দ্রকে জানিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি জাতীয়তাবাদী বিএনপির সাথেই আছি এবং থাকবো। সময় হলে মুখ খুলবো, তখন যারা আমার বিরোধিতা করেছে, তাদের মুখোশ উন্মোচন করবো। বরিশালের অনেক শীর্ষ নেতা, আত্মগোপনে থাকা নেতা ও হাইব্রিড নেতারাই আমার বিরুদ্ধে কাজ করেছে।”

আফরোজা খানম নাসরিন অভিযোগ করেন, দলের ভেতরে ষড়যন্ত্রের কারণেই তার মতো দীর্ঘদিনের ত্যাগী নেত্রীকে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সময় হলে আমি সব নাম প্রকাশ করবো। তখন আপনারা সত্যটা জনগণের সামনে তুলে ধরবেন—কারা আমাকে মনোনয়ন পেতে বাধাগ্রস্ত করেছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের দ্বন্দ্ব আগামী দিনে দলীয় রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। তবে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি স্থানীয় পর্যায়ে জোরালো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com