মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন
বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

বরিশালের হিজলায় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক নারীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়নের চরজানপুর এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হিজলা নৌ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলেরা মেঘনা নদীর পাড়ে লাশ দেখে ৯৯৯ নম্বরে ফোন করে থানা-পুলিশকে অবহিত করে। পরে থানা-পুলিশ বিষয়টি নৌ পুলিশকে জানালে রাত ৪টার দিকে চরজানপুর এলাকার আল আমিন চৌকিদারের বাড়ির উত্তর পাশ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মঙ্গলবার সকালে হিজলা থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

হিজলা নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাদা বলেন, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, সাত-আট দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশটি মেঘনা নদীতে ভেসে চরজানপুর এলাকায় আটকে গেছে। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত হয়নি।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, অজ্ঞাতপরিচয় নারীর লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন থানায় সংবাদ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com