মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম
সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২ লাখ ৮২ হাজার মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪
সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি

সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি

সরকারি নিষেধাজ্ঞার পরেও বিএনপির নাম ভাঙ্গিয়ে ”চোরা রাজ্জাক” কর্তৃক রাতের আঁধারে সরকারি মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক পরিচয়দানকারী রাজ্জাক নামের এক ব্যক্তি গত তিন রাত যাবত সরকারি খালের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। মাটি কাটার খবর পেয়ে ২৭ এপ্রিল সোমবার তসিলদার গিয়ে মাটি কাটতে বন্ধ করে।

 

তারপরেও চোরা রাজ্জাক বাহিনী রাতের আঁধারে সরকারি খালের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে। মাটি কাটার খবর পেয়ে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। তার উপস্থিতির খরব পেয়ে ঘটনাস্থল থেকে অপরাধীরা পালিয়ে যায়।

 

এলাকাবাসীর তথ্য অনুযায়ী এই চক্রের সদস্যরা হলো ১) চোরা রাজ্জাক, পিতা রমজান মোল্লা। ২) জাকির মোল্লা, পিতা আজিজ মোল্লা। ৩) মোঃ রুবেল ঘরামী, পিতা আবুল হোসেন ঘরামী। ৪) মোঃ রবিউল রাব্বি, পিতা অজ্ঞাত, ৫) সিয়াম, পিতা অজ্ঞাত, ২ নং ওয়ার্ড, কিসমত, চাঁদপাশা, বাবুগঞ্জের বাসিন্দা। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকা সংলগ্ন একটি খাল থেকে প্রতিদিন রাত ১০ টার পর থেকে বেকু দিয়ে ৫ টি ডাম্প ট্রাকে সকাল ৭ টা পর্যন্ত এই মাটি বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইট ভাটায় পৌঁছে দেওয়া হতো। এতে গ্রামীন সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।

হাজারো মানুষের চলাচলের রাস্তা খানাখন্দ হয়ে গেছে। এই অবৈধ ও গনবিরোধী কাজ ইউনিয়ন বিএনপির এক প্রথম সারির নেতার ছত্রছায়ায় একটি সিন্ডিকেট ম্যানেজ করে চলছে বলে এলাকাবাসী দাবি। শুধু চাঁদপাশা ইউনিয়নই নয় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিরাতে এ ধরণের কাজ চলছে বলে এলাকাবাসী দাবি।

প্রভাবশালী সিন্ডিকেটের কারনে সাধারণ জনগণ মুখ খুলতে পারছে না বলেও জানাগেছে। তবে এলাকায় সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com