, , ,
শিরোনাম
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার পলাতক আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪ মুলাদীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনির অভিযোগ বরিশাল নগরীতে মসজিদের সামনেই রেকটিফাইড স্পিরিটের মাদক ব্যবসা,তদন্তের আশ্বাস ডিএনসির কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী কাঞ্চন পার্কের পাশে ৬তলা বাণিজ্যিক ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন, অনুমোদন না পাওয়ার আগেই কাজের অভিযোগ শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, গরম পানিতে দগ্ধ চতুর্থ শ্রেণির ছাত্র পটুয়াখালীতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার

কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে বর্তমানে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ঠিক কোন মামলায় বা কি সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অধ্যক্ষ অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost