, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
স্ত্রীর সম্মান বাঁচাতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী

স্ত্রীর সম্মান বাঁচাতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ওই প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি চালায় ডাকাত দল। এ ছাড়া প্রবাসীর পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত—পা বেঁধে বেধড়ক মারধর করাসহ দুই বছর বয়সী শিশুসন্তানের মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী রুমা বেগম বলেন, তার প্রবাসী স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। ঘটনার দিন রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫—৬ জন ডাকাত তাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় বাইরে ডাকাত দলের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ভেতরে প্রবেশের পর তাদের সবাইকে হাত ও পা বেধড়ক মারধর শুরু করে এবং তার পুত্রবধূকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার হাঁটুর ওপরে গুলি করে ডাকাতরা। এরপর শিশুসন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost