, , ,
শিরোনাম
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ ঝালকাঠিতে গণপূর্তের কর্মচারীদের বিক্ষোভ পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন বাবা দিনমজুর, জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়ালেখা মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ঝালকাঠিতে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১২৫ প্রাথমিক বিদ্যালয়
২০ হাজার রেণুপোনা জব্দ করে বলেশ্বরে অবমুক্ত, তিনজনের জরিমানা

২০ হাজার রেণুপোনা জব্দ করে বলেশ্বরে অবমুক্ত, তিনজনের জরিমানা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

অবৈধভাবে রেণুপোনা পরিবহনের সময় পিরোজপুর সদর উপজেলায় ২০ হাজার রেণুপোনা জব্দ করা হয়। সাতটি ড্রামে রাখা বিপুল পরিমাণ এসব রেণুপোনা পরে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়। এসময় তিনজনকে অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পিরোজপুর সদর উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমীনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

​অভিযানকালে ৭টি ড্রামে ভর্তি আনুমানিক ২০ হাজার অবৈধ রেণুপোনাসহ তিন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে মৎস্য সুরক্ষা আইনে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের আরিজুল শেখের ছেলে বেল্লাল হোসেন (৩২), বাগেরহাট জেলার রামপাল উপজলার মল্লিকের বের গ্রামের আ. হাইয়ের ছেলে ​ইমরান (৩২) এবং ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর গ্রামের কাঞ্চন পাটওয়ারী ছেলে মো. শাহবুদ্দিন (৫২)।

​অর্থদণ্ড আদায়ের পর জব্দ করা রেণুপোনাগুলো স্থানীয় বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল-আমীন জানান, মৎস্য সম্পদ রক্ষা ও দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে পিরোজপুর সদর উপজেলায় এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost