, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব—৮।

রোববার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব—৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত

গ্রেপ্তার ওই আসামির নাম ফারুক মোল্লা। তিনি বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।
র‍্যাব—৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে করা একটি ডাকাতি মামলায় ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব—১০—এর সহযোগিতায় র‍্যাব—৮—এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব—৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost