, , ,
শিরোনাম
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ ঝালকাঠিতে গণপূর্তের কর্মচারীদের বিক্ষোভ পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন বাবা দিনমজুর, জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়ালেখা মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ঝালকাঠিতে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১২৫ প্রাথমিক বিদ্যালয়
আন্দালিভ পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আন্দালিভ পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা—১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতা—কর্মী ও সাধারণ জনগণ।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিভ রহমান পার্থসহ চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পরপরই ভোলায় আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা।

মিছিলটি শহরের নতুন বাজারের বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে নেতা—কর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিলে অংশ নেওয়া নেতা—কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং পার্থের মন্ত্রিত্বে ভোলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন— বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা যুব সংহতির আহ্বায়ক মো. নূরে আলম সিদ্দিকী টিটু, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. গোলাম হোসেন, সদস্যসচিব আনোয়ার হোসেন, জেলা ছাত্র সমাজের সদস্যসচিব মো. হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা—কর্মীরা।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ভোলা—১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। এরপর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost