, , ,
শিরোনাম
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায় বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই: প্রসূতির মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক শোকসন্তপ্ত পরিবার পরিদর্শন জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মেহেন্দীগঞ্জ থানার মোঃ মমিন উদ্দিন ঝালকাঠিতে ভুয়া পরিচয়ে পাসপোর্টের আবেদন, দুই নারী আটক উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং! মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম মাদকসেবী আটক বাণিজ্যের’ অভিযোগ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ৫ সদস্য বদলি
স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর

স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জিসান (৭)। তিনি ওই এলাকার রুবেলের ছেলে। তিনি ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিল। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি অটোরিকশার নিচে পড়ে। পরে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

জরুরি বিভাগের ডাক্তার পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘নিহত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা ও সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost