, , ,
শিরোনাম
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ ঝালকাঠিতে গণপূর্তের কর্মচারীদের বিক্ষোভ পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন বাবা দিনমজুর, জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়ালেখা মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ঝালকাঠিতে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১২৫ প্রাথমিক বিদ্যালয়
হিজলায় আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হিজলায় আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : রাসেল মোল্লা
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের বদরপুর ও কৃষ্ণপুরের ফয়েজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল রেমিডি মেডিকেল সার্ভিসেস।

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আদীব ফায়সাল ও ডাঃ কাজী রেদোয়ান এবং গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ আদিবা রহমান। এ সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সংগ্রহ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেমিডি মেডিকেল সার্ভিসেসের ম্যানেজার সৈয়দ ফয়সাল । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ ইলিয়াস, সাইফুল ইসলাম আকন, ডাঃ হানিফ মাওলানা মুজাম্মেল, সাফিন মুন্সি, ইমন হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া বলেন, “হরিনাথপুর ইউনিয়নের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে স্থানীয় অসহায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক কার্যক্রম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost