, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ ডাকাতবিরোধী অভিযানে এবার পুলিশের বিরুদ্ধেই মামলা, আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, গুলি-ককটেল যুবলীগ নেত্রীকে বাসায় ডাকা সেই ওসি প্রত্যাহার গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী প্রেমের টানে ভারত থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ের দাবি
সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু

সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বরগুনার বামনা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে সড়কের পাশ থেকে কান্নার শব্দ শুনে বাজারের ব্যাগে ভরে ফেলে রাখা এক সদ্যোজাত কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শিশুটি ফায়ার সার্ভিসের সামনে চা—বিক্রেতা তারিক হোসেনের বোনের তত্ত্বাবধানে রয়েছে।

জানা গেছে, বামনা ফায়ার সার্ভিসের সামনে বাবুল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি বিষয়টি ফায়ার ফাইটার কামরুজ্জামানকে জানান। কামরুজ্জামান ও চা—বিক্রেতা তারিক হোসেন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির পরিচর্যার জন্য তারিক হোসেন তাকে নিজের জিম্মায় নেন। বর্তমানে শিশুটি তার বোনের তত্ত্বাবধানে রয়েছে।

ফায়ার ফাইটার কামরুজ্জামান বলেন, শিশুটির কান্নার শব্দ শুনে তিনি, বাবুল, তারিকসহ স্থানীয়রা পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেন। পরে ব্যাগ খুলে সদ্যোজাত কন্যাশিশুটিকে দেখতে পান। এরপর তিনি ও তারিক শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারিক হোসেন নিজের জিম্মায় বাড়িতে নিয়ে যান।

কামরুজ্জামান আরও জানান, শিশুটিকে উদ্ধারের সময় বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি ওই সড়ক দিয়ে যাচ্ছিল। তাঁরা গাড়িটি থামিয়ে ওসিকে বিষয়টি জানান। ওসি তাঁদের শিশুটিকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

শিশুটিকে নিজের জিম্মায় নেওয়া তারিক হোসেন বলেন, ‘আমি শিশুটিকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি। ওর জন্য দুধ কিনে খাওয়াচ্ছি। বর্তমানে আমার বোনের তত্ত্বাবধানে শিশুটিকে সুস্থ করে তোলার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘শিশুটিকে অনেকেই নিতে চাচ্ছেন। কিন্তু আমি শিশুটিকে কারও কাছে দেব না। আমার বোনের পরিচয়ে শিশুটি বড় হবে।’

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, ‘আমি আজ খুবই ব্যস্ত ছিলাম। একবার শিশু উদ্ধারের বিষয়ে শুনেছি। তবে এখনো বিস্তারিত খোঁজখবর নিতে পারিনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost