, , ,
শিরোনাম
বাংলাদেশের মেয়েদের শাস্তি দিল আইসিসি মুলাদীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির অভিযোগে মামলা, কলেজের অধ্যক্ষ-সভাপতিকে শোকজ জেলের জালে আট কেজির কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি ১২ দিন বিদ্যুৎহীন সাত পরিবার, ইউএনওর হস্তক্ষেপে সংযোগ পুনঃস্থাপন মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন পুরো আপিল বিভাগ কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মুলাদীতে কলেজ ছাত্রীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ের চেষ্টা, পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম
কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড় ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাইসুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লুৎফর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হক, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ আল রামিন ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সানাইয়া ইমরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

উপজেলা নির্বাহী অফিসার রাইসুল ইসলাম বলেন,একটি দেশের মূল চালিকাশক্তি হলো শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। শতভাগ সাক্ষরতা অর্জন না করা পর্যন্ত টেকসই উন্নয়ন সম্ভব নয়। কাউখালী উপজেলাকে নিরক্ষরমুক্ত করতে প্রশাসন ও শিক্ষা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষার আলোয় ফেরাতে আমাদের উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কাউখালীকে একটি আধুনিক ও শতভাগ শিক্ষিত উপজেলায় রূপান্তর করব।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান বলেন,সাক্ষরতার মূল ভিত্তি তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। প্রতিটি শিশু যাতে বিদ্যালয়ে ভর্তি হয় এবং প্রাথমিক শিক্ষা সমাপন পর্যন্ত ঝরে না পড়ে, সে বিষয়ে আমরা কঠোর মনিটরিং বজায় রেখেছি। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি চালু করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost