, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্যহানিকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং নানা অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আস্পদ্দি এলাকায় পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, আস্পদ্দি এলাকার বিসমিল্লাহ বেকারি ও নিপা বেকারিতে নোংরা পরিবেশ, খাদ্যে ক্ষতিকারক রাসায়নিক রং ব্যবহার এবং পণ্যের মোড়কে মেয়াদ না থাকাসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৩ ধারায় বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা এবং একই ধারায় নিপা বেকারিকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

অভিধানে কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার এবং কাউখালী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমরা নিয়মিত তদারকির অংশ হিসেবে কাউখালীর বেকারিগুলোতে অভিযান চালিয়েছি। বেকারির খাদ্যপণ্যে ক্ষতিকারক রং মেশানো হচ্ছে এবং প্যাকেটজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের কোনো তারিখ দেওয়া হচ্ছে না। এটি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনের স্পষ্ট লঙ্ঘন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost