, , ,
শিরোনাম
বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক নলছিটিতে জমি রেজিস্ট্রি ফি ও সরকারি নির্ধারিত মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ মুলাদীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন আটক কাজিরহাটে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের নাজিরপুরে ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নরোত্তম মৃধা (২২) নামে এক বিএসসি নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মৃধা উপজেলার ৬ নম্বর নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বিএসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।

নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সারে ১০ টার দিকে নরোত্তম মৃধা তাদের নিজ ঘরে ফ্রিজের নিচে ইঁদুরের মাটি সরাতে যান। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা জানান, নরোত্তম মৃধাকে সকাল ১১টার দিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost