
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মাহমুদ হাসান খানের মমতাময়ী মা রোকেয়া বেগম (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ছয় পুত্র, নাতি—নাতনিসহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক মাহমুদ হাসান খানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এক শোক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমা রোকেয়া বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।