, , ,
শিরোনাম
শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৩ দফা অভিযোগে অনাস্থা প্রস্তাব র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার গ্রেপ্তার সরকারি জমি দখলের চেষ্টা ব্যর্থ, পরে সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ বরিশালের কেডিসিতে বেপরোয়া মাদক কারবার: নেপথ্যে মহিলা দল নেত্রী ফরিদার আশ্রয়ের অভিযোগ মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি হত্যা মামলার প্রধান আসামিকে ‘জামাই আদরে’ জিজ্ঞাসাবাদের অভিযোগ বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ভেঙে গেছে বাঁশ-কাঠের সাঁকো, আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবার ঘরবন্দি ‘ডিভোর্সি মায়ের’ সঙ্গে দেখা করায় কিশোরীকে বেধড়ক পেটালেন দাদা-চাচা
কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালী থানা—পুলিশের পৃথক অভিযানে দেড় বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও জরিমানা প্রাপ্ত পলাতক আসামিসহ জিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ ৮০ গ্রাম গাঁজাসহ নিয়মিত মামলার এজাহারনামীয় এক জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কাউখালী থানা—পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই (নিঃ) দীপক বালার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি রাহাত হোসেনকে গ্রেফতার করেন।

আরেক অভিযানে এএসআই (নিঃ) খায়রুল হাসানের নেতৃত্বে অপর একটি দল চিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি সাগর চৌধুরীকে গ্রেফতার করে ।

একই রাতে এসআই (নিঃ) রহমত উল্লাহর নেতৃত্বে পুলিশ দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহারনামীয় আসামি মোঃ মিজানুর রহমান হাওলাদারক (৫২)কে ৮০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কাউখালী থানা—পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত রাতে পরিচালিত পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং ৮০ গ্রাম গাঁজাসহ এক নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost