, , ,
শিরোনাম
র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার গ্রেপ্তার সরকারি জমি দখলের চেষ্টা ব্যর্থ, পরে সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ বরিশালের কেডিসিতে বেপরোয়া মাদক কারবার: নেপথ্যে মহিলা দল নেত্রী ফরিদার আশ্রয়ের অভিযোগ মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি হত্যা মামলার প্রধান আসামিকে ‘জামাই আদরে’ জিজ্ঞাসাবাদের অভিযোগ বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ভেঙে গেছে বাঁশ-কাঠের সাঁকো, আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবার ঘরবন্দি ‘ডিভোর্সি মায়ের’ সঙ্গে দেখা করায় কিশোরীকে বেধড়ক পেটালেন দাদা-চাচা দুমকীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কাউখালীতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কাউখালীতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ শিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে গাছের ডাল ও পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ টার উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাইজুল হক নিজের পালিত ছাগলের খাবারের জন্য বাড়ির পেছনের একটি কাঁঠাল গাছে উঠে পাতা ও ডাল কাটছিলেন। এ সময় গাছের ডাল কাটতে গিয়ে গাছের সঙ্গে থাকা কাউখালী—ভান্ডারিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গাছ থেকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost