, , ,
শিরোনাম
র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে যাত্রাবাড়ী থেকে আ.লীগ নেতা বাবলু জোমাদ্দার গ্রেপ্তার সরকারি জমি দখলের চেষ্টা ব্যর্থ, পরে সংবাদ সম্মেলনে অপপ্রচারের অভিযোগ বরিশালের কেডিসিতে বেপরোয়া মাদক কারবার: নেপথ্যে মহিলা দল নেত্রী ফরিদার আশ্রয়ের অভিযোগ মুলাদীতে নিরাপত্তার দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি হত্যা মামলার প্রধান আসামিকে ‘জামাই আদরে’ জিজ্ঞাসাবাদের অভিযোগ বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ভেঙে গেছে বাঁশ-কাঠের সাঁকো, আশ্রয়ণ প্রকল্পের ৩২ পরিবার ঘরবন্দি ‘ডিভোর্সি মায়ের’ সঙ্গে দেখা করায় কিশোরীকে বেধড়ক পেটালেন দাদা-চাচা দুমকীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
কাউখালীতে ডোবার পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

কাউখালীতে ডোবার পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

Reporter
প্রতিবেদক : মোঃ রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে ডোবার পানিতে ডুবে সাবিদ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাবিদ ওই এলাকার মোঃ হাসান ইমাম নাঈমের ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের সময় সাবিদ সবার অগোচরে বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অমৃতা সরকার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost