
প্রধানমন্ত্রীর অনুশাসনে দেশব্যাপী শুরু হওয়া ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বরগুনার বামনায় ৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরবর্তীতে বিকেল ৫ঘটিকায় বামনা উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা র্যালি বের হয়ে ‘সাহেব বাড়ি বাজার’ প্রদক্ষিণ করে, বামনা সরকারি সারওয়ার জান মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান নাজির ধলুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বামনা থানা অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান,বাজার বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাসির মোল্লা, বনিক সমিতির সহ-সভাপতি মোঃ কুদ্দুস হাওলাদার,মোঃ জাকির হোসেন গাজী অর্থ সম্পাদক বাজার বনিক সমিতি, উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেনে খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আল আমিন হোসেন, নেসারুল ইসলাম সানু, কমল বিশ্বাস সদস্য সচিব বাংলাদেশ পুজা উৎযাপন ফ্রন্ট
সহ অণ্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “বামনা উপজেলা ও সাহেববাড়ি বাজারকে পুরোপুরি ডেঙ্গুমুক্ত করতে হবে। এর জন্য প্রতিটি দোকানের ময়লা-আবর্জনা নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে এবং পরবর্তীতে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বুঝিয়ে দিতে হবে।” তারা আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে সাহেববাড়ি বাজারসহ উপজেলার প্রতিটি প্রধান বাজারে পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। বামনাকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখে শিশুসহ সর্বস্তরের জনগণকে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, একই দিনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ মাসব্যাপী (১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর) এই বিশেষ কর্মসূচির দেশব্যাপী শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও, গণমাধ্যম ও স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।