, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বেপরোয়া গতির বাস

৩৫ যাত্রী নিয়ে খাদে পড়ল বেপরোয়া গতির বাস

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল—ঢাকা মহাসড়কে থ্রি—হুইলারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ জন যাত্রী নিয়ে খাদে পড়ে গেছে একটি বাস। তবে এ ঘটনায় প্রাণহানি না হলেও অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায় পাংশা মল্লিক বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে প্রায় ঘণ্টাব্যাপী বরিশাল—ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাস যাত্রীরা জানান, রোজা পরিবহন কোম্পানির বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি বরিশালের গড়িয়ারপাড় এলাকা অতিক্রম করার পর থেকেই চালক বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন।

ঘটনাস্থলে বিপরীত দিক একটি যাত্রীবাহী থ্রি—হুইলার (মাহেন্দ্রা) বেপরোয়াগতিতে সামনে এসে পড়ে। থ্রি—হুইলারটিকে সাইড দিতে গিয়ে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাস খাদে না পড়লে থ্রি—হুইলার যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার শিকার হতো। তারা জানান, বাসটি অর্ধেকের বেশি ডোবার পানিতে ডুবে ছিল। এসময় যাত্রীরা বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে প্রাণে রক্ষা পায়। বাসের মধ্যে ৫—৬ জন শিশুও ছিল। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ছুটে এসে সবাইকে উদ্ধার করে।

আমরা দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করি। যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারোর মৃত্যু হয়নি। ৮—১০ মোটামুটি আহত হলেও কেউ গুরুতর নয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (অপারেশন) শাহাব উদ্দিন বলেন, রোজা পরিবহন নামের ওই বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চালক—সুপারভাইজার বা হেলপার রয়েছে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে বরিশাল—ঢাকা মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে রেকার ভ্যানের মাধ্যমে বাসটি উদ্ধারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost