, , ,
শিরোনাম
মির্জাগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদকমুক্ত সমাজ চাই’ দাবি এলাকাবাসীর জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ নিলামে উঠল ইলিশ, ৭ হাজার ২০০ টাকায় বিক্রি গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান মুলাদীর মাদকবিরোধী অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দাম্পত্য কলহের জেরধরে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ওইদিন সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ঘটনাটি ঘটেছে বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়াটিয়া বাড়িতে।নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারি (মুহুরি) ছিলেন।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে নুরুজ্জামানের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলে আসছিলো।

পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন স্বামী—স্ত্রীর দাম্পত্য কলহের কারণে সোমবার দিবাগত রাতে স্ত্রী নাসিমা বেগম তার স্বামী নুরুজ্জামানকে আঘাতের পর শ্বাসরুদ্ধকরে হত্যা করেছে। পরবর্তীতে বাসার বাহির থেকে তালাবদ্ধ করে নাসিমা আত্মগোপন করেছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোররাত সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানিয়েছেন, নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মের সুবাধে তারা ইছাকাঠী এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি নিহতের পলাতক স্ত্রীকে আটক ও পুরো ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost