, , ,
শিরোনাম
পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে আরও অনেকেই কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ইয়াবা সহ গ্রেফতার ২

মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ইয়াবা সহ গ্রেফতার ২

Reporter
প্রতিবেদক : মো:আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাছের ঘেরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া এলাকার ১নং ওয়ার্ডের মোঃ অন্নাত খানের ছেলে মোঃ বশির খান (৪২) এবং একই এলাকার মৃত ওহাব আলী খানের ছেলে মোঃ নেছার খান (৩০)।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এএসআই (নিঃ) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম বিশেষ অভিযান ও মাদক উদ্ধারে টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে (১৫ সেপ্টেম্বর) কপালভেড়া আবাসনের দক্ষিণ পাশে অবস্থিত আসামি বশির খানের মাছের ঘেরে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘেরের টিনশেড ঘরের দক্ষিণ—পূর্ব কোণে রাখা মাছের খাবারের বস্তার নিচ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক সেবনে ব্যবহৃত ০২টি সানলাইট ব্র্যান্ডের গ্যাসলাইট, ১টি সবুজ রঙের প্লাস্টিকের বোতলের মুখ, ১টি ২ টাকার নোট, ১টি ৫ টাকার নোট এবং ৬টি ফয়েল পেপারের টুকরা আলামত হিসেবে জব্দ করা হয়।

“মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন,মাদক বিরোধী এ ধরণের অভিযান চলমান থাকবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost