, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
ট্যাংকলরি আটকে চাঁদাবাজির চেষ্টা, সাংবাদিকদের উপস্থিতিতে পালাল অভিযুক্তরা

ট্যাংকলরি আটকে চাঁদাবাজির চেষ্টা, সাংবাদিকদের উপস্থিতিতে পালাল অভিযুক্তরা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় গভীর রাতে জ্বালানি তেলবাহী চারটি ট্যাংকলরি আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান ট্যাংকলরির চালক ও সহযোগীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রূপাতলী মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট চালকদের ভাষ্য অনুযায়ী, চারটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ঢাকার উদ্দেশ্যে রূপাতলী এলাকা অতিক্রম করছিল। এ সময় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গাড়িগুলোর গতিরোধ করে। পরে চালক ও সহকারীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।

একপর্যায়ে মহাসড়কে ট্যাংকলরি আটকে রাখার বিষয়টি কয়েকজন সংবাদকর্মীর নজরে আসে। তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে গিয়ে সাংবাদিক পরিচয় দেন এবং ঘটনার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। সাংবাদিকদের উপস্থিতি ও ক্যামেরা দেখে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে পড়ে।

এদিকে পরিস্থিতি বুঝতে পেরে এক ট্যাংকলরির চালক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।

এক ভুক্তভোগী চালক বলেন, গভীর রাতে মহাসড়কে তাদের গাড়ি আটকে ভয়ভীতি দেখানো হচ্ছিল। সাংবাদিকরা সময়মতো সেখানে উপস্থিত না হলে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিকভাবে হামলার আশঙ্কাও ছিল।

তবে স্থানীয় এক পথচারীর দাবি, তেল পরিবহনের নিয়মকানুন নিয়ে চালকদের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত হয়। বরিশাল বিভাগের জ্বালানি তেল সরকারি নিয়ম অনুযায়ী অন্য বিভাগে নেওয়া যাবে কি না—এ বিষয় নিয়েও সেখানে তর্কাতর্কি হয় বলে তিনি জানান।

ঘটনার পর রূপাতলী মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কে পরিবহন আটকে চাঁদা দাবি করার অভিযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার জানান, মহাসড়কে পরিবহন আটকে চাঁদাবাজির চেষ্টার অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো ব্যক্তি সুনির্দিষ্ট তথ্য জানলে পুলিশকে অবহিত করতে পারেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost