, , ,
শিরোনাম
বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর বরিশালে প্রতিবন্ধী ব্যক্তি ও মানুষের চক্ষু চিকিৎসা সেবা সুরক্ষায় কমিটি গঠন কাজিরহাট সীমান্তে কবির ব্যাপারী হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ
পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু

পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্ত্রীর সঙ্গে কামালের ঝগড়া হয়। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বিষয়টি মীমাংসা করে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে কামালের স্ত্রী সুমি বেগম ও তাঁর মেয়ের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন বাড়িতে ছুটে যান। এ সময় সুমি বেগম কামালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাঁকে নিচে নামান। পরে অচেতন অবস্থায় কামালকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে কামালকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

কামালের শ্যালক জুয়েল হাওলাদার বলেন, তাঁর বোন সুমি বেগম কামালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁকে নিচে নামান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost