, , ,
শিরোনাম
কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা ভাণ্ডারিয়ার গৌরীপুর মোসলেম মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়: ইউএনও’র আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার কাউখালীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা

উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের উজিরপুরে বাবার সঙ্গে এক বিধবা নারীর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে ওই নারীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়নের গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী এক বিধবা নারীর সঙ্গে তাছাদ্দেক আকন রাকিবের বাবা আবুল বাসার আকনের কথিত পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে রাকিব ওই নারীর ঘরে ঢুকে হামলা চালান। এতে বিধবা নারী আহত হলে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সময় আবুল বাসার আকনও সেখানে ছিলেন বলে স্থানীয়রা জানান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি হামলাকারীর হাত থেকে বাঁচতে পাশের আরেক বিধবার ঘরে গিয়ে আত্মরক্ষা করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আবুল বাসার আকন এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত এবং বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তার করেন। তার কর্মকান্ডে স্থানীয় বিএনপিও বিব্রত। তিনি দক্ষিণ মোড়াকাঠী এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ৭ নম্বর বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী। স্থানীয়দের দাবি, তার তিনটি বিয়ে হয়েছে এবং পাঁচ সন্তান রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে আশ্রয়ণ প্রকল্পে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত তাছাদ্দেক আকন রাকিব ও তার বাবা আবুল বাসার আকনের বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost