, , ,
শিরোনাম
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের শখ জাগছে, আপনারে জ্যাতা পুড়মু, আপনি কী কন-ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ময়লা ফেলার ডাস্টবিনই এখন ময়লার ভাগাড় মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও সেমিতে ভারত-বাংলাদেশ ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ কাঠালিয়ায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ, আদালতের আশ্রয় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই ব্যক্তি আটক
মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

মসজিদ থেকে তুলে নিয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বেলুহার এলাকায় মসজিদ থেকে আসমান সিকদার (৩২) নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। আহত আসমান নিজেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে পশ্চিম বেলুহার মহিষখোলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত আসমান। তিনি ওই এলাকার সরোয়ার সিকদারের ছেলে।

আহত আসমান সিকদারের অভিযোগ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাতে মহিষখোলা মসজিদে মাহফিল চলছিল। মাহফিলের জন্য তার ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা মসজিদে দিতে গেলে স্থানীয় বহিষ্কৃত বিএনপি নেতা স্বপন ভূঁইয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তাকে মসজিদ থেকে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।

ঘটনার পর আহত আসমানকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্বপন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost