, , ,
শিরোনাম
যুবদলের শীর্ষ নেতৃত্বের বিকল্প নেই রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ হাফিজ আহমেদ বাবলুর বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন বরিশালে মোটরসাইকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া, আতঙ্ক নগরজুড়ে ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা
কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিকাশের দোকানে প্রতারণার চেষ্টা করার অভিযোগে রাসেল হাওলাদার নামে এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুয়াকাটার হামিম নামের এক বিকাশ ব্যবসায়ীর দোকানে এ ঘটনা ঘটে।

নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হামিমের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার চেষ্টা ও ভয়ভীতি দেখানোর সময় স্থানীয় জনতা রাসেলকে আটক করেন।

পরে বিষয়টি জানাজানি হলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা—কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী মিরাজ বলেন, রাসেল নিজের পরিচয় গোপন করে দুটি বিয়ে করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এছাড়া তিনি হোটেল সি স্টারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে কক্ষ ভাড়া নিয়েছিলেন। স্থানীয় বিকাশ ব্যবসায়ী হামিমের কাছ থেকে ৩০ হাজার টাকা পাঠিয়ে টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, কথিত ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে স্থানীয় একটি বিকাশের দোকানে ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা বা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করে ৪৪তম বিসিএসের গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো. রাসেল হাওলাদার করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তা পরিবর্তন করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০—এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেউ ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর আহ্বান জানান ইয়াসিন সাদেক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost