, , ,
শিরোনাম
যুবদলের শীর্ষ নেতৃত্বের বিকল্প নেই রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ হাফিজ আহমেদ বাবলুর বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন বরিশালে মোটরসাইকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া, আতঙ্ক নগরজুড়ে ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা
মির্জাগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

মির্জাগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

Reporter
প্রতিবেদক : আলমগীর হোসেন জুয়েল
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী মহিলা ডিগ্রি কলেজে ২০২৬—২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ড. মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. ফিরোজ আলম গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ আলম গোলদার নতুন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হওয়ার লক্ষ্যে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী বলেন, ‘শিক্ষাজীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মো. আবদুর রহমান বলেন, ‘একাদশ শ্রেণি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost