, , ,
শিরোনাম
কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ
দশমিনায় ফুটবল খেলার সময় এক শিক্ষার্থীর মৃত্যু

দশমিনায় ফুটবল খেলার সময় এক শিক্ষার্থীর মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফুটবল খেলার সময় মো. আনজুম (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় দশমিনা ইউনিয়নের সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সড়ক—সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আনজুম দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের মো. আরিফুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনজুম আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে আবদুর রশিদ তালুকদার কলেজের সড়ক—সংলগ্ন খেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। সেখানে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সহপাঠীরা তার মাকে খবর দিলে তিনি এসে প্রাথমিকভাবে পানি খাওয়ান ও মাথায় পানি দেন। পরে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে সবুজবাগ ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।

সহপাঠী সাইদ বলে, ‘আনজুমসহ আমরা একই ক্লাসে পড়াশোনা করি। ওর অ্যাজমার সমস্যা আছে। আজ বিকেলে কলেজের পাশের সড়কের একটি মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। আমি ওর মাকে ফোনে খবর দিলে তিনি এসে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যায় আনজুম।’

নিহত আনজুমের বাবা মো. আরিফুর রহমান বলেন, ‘আমি দশমিনা ব্র্যাক অফিসে চাকরি করি। সেই কারণে দশমিনা উপজেলার সবুজবাগ ভাড়া বাসায় থাকি। আমার ছেলে শারীরিকভাবে অসুস্থ। আজ বিকেলে ফুটবল খেলা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে দশমিনা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলেন, হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে। এখন আমরা তাকে গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost