, , ,
শিরোনাম
বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ
দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

দশমিনায় গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে মো. আলম জোমাদ্দার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের রণগোপালদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

বুধবার (৭ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে।

মৃত আলম জোমাদ্দার রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের সোবাহান বাজার এলাকার বাসিন্দা মো. রতন জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আলম জোমাদ্দার দীর্ঘদিন ধরে রণগোপালদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রণগোপালদী গ্রামে শ্বশুরবাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মোছা. খাদিজা বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। পরে সন্ধ্যার দিকে তিনি রণগোপালদী বাজার থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়িতে যান। এরপর ঘরের মধ্যে গ্যাস ট্যাবলেট খেয়ে মেঝেতে পড়ে থাকেন। এ সময় তার স্ত্রী খাদিজা বেগম তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাক—চিৎকার করেন। পরে বাড়ির ও স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃতের ভাগিনা মো. জাকির হাওলাদার জানান, আলম জোমাদ্দার তার খালু। মঙ্গলবার রাত ৯টার দিকে খালা খাদিজা বেগমের ডাক—চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে খালুকে মেঝেতে পড়ে থাকতে দেখি। এ সময় আলম জোমাদ্দার গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। পরে দ্রুত তাকে দশমিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে যায়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, হাসপাতাল থেকে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (ডায়েরি) করা হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost