, , ,
শিরোনাম
বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ আমতলীতে নিজ ঘর থেকে ঝুমুর আক্তার নামে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪ পুলিশের তিন ইউনিটের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া মামলার জট খুলল সিআইডি বরগুনায় জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর, ৭ দিন ধরে বন্ধ এক্স-রে সেবা মেহেন্দিগঞ্জে পরকীয়ার অভিযোগে নারী—পুরুষকে আটক, এলাকায় চাঞ্চল্য হিজলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই যোদ্ধার তালিকায় ‘ভুয়া নাম’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের পা ভাঙার অভিযোগ চরফ্যাশনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়, অনুপস্থিত দুই শিক্ষককে নোটিশ
সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, কুয়াকাটার এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, কুয়াকাটার এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, কুয়াকাটার এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড,।

সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণাসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে আব্দুল জলিল (২২) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে কুয়াকাটার হোটেল মারওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক অভিযানে নেতৃত্ব দেন। দণ্ডিত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইনছার আলী।

মো. ইয়াসীন সাদেক জানান, দণ্ডিত ব্যক্তি সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন তরুণীকে কুয়াকাটায় নিয়ে আসতেন। বৃহস্পতিবারও তাঁর সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক তরুণীকে পুলিশের সহায়তায় উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় আব্দুল জলিলের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০—এর ১৭০ ধারায় তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মহিপুর থানা পুলিশ সহায়তা করে। প্রশাসন জানিয়েছে, দণ্ডিত ব্যক্তি এর আগেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost