, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক

বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবরে) বিকেলে নগরীর বান্দ রোডের লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

বরিশাল মহানগর জাতীয় পার্টির প্রচার সম্পাদক জুম্মান হায়দার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার বিকালে নগরীর দক্ষিণ চকবাজার রোডে জেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় মহসিন উল ইসলাম হাবুলসহ নেতাকর্মীরা সেখানে গেলে পুলিশ তাদের জানায়, ওই স্থানে কর্মসূচি পালন করা যাবে না।

তিনি বলেন, পরে তারা বান্দ রোডের লঞ্চঘাট এলাকার চট্টগ্রাম হোটেলে বসেন। সেখান থেকে পুলিশ হাবুলকে থানায় নিয়ে যায়। এরপর তারা বান্দ রোডে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ওই এলাকায় ক্রেতাদের প্রচণ্ড ভিড় রয়েছে। বিনা অনুমতিতে কর্মসূচি পালন করলে জনভোগান্তি হতে পারে বলে তাদের জানানো হয়েছিল। তাদের সেখান থেকে চলে যেতে বলা হলেও তারা বান্দ রোডের একটি হোটেলে লোকজন নিয়ে অবস্থান করেন এবং সাংবাদিকদের খবর দেন। এ কারণে মহসিন উল ইসলাম হাবুলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি বলেন, মিছিল—সমাবেশ করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। তারা সেই নিয়ম অনুসরণ করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost