, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু

উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু

Reporter
প্রতিবেদক : মোঃ জুনায়েদ খান সিয়াম
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পলাশ কুণ্ডু।

দুর্গোৎসব উপলক্ষে তিনি বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। উৎসবকে ঘিরে সবার মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পলাশ কুণ্ডু বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করারও উপলক্ষ। ধর্ম—বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপন করলে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হবে। তিনি সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক পরিবেশ সুন্দর রাখা এবং উৎসব চলাকালে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা দিদারুল ইসলাম দ্বীপ, সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিন খন্দকার রাহাত, ৫ নং শোলক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক বিধান হালদার, সিনিয়র সহ—সভাপতি উজ্জ্বল দাস, সাংগঠনিক সম্পাদক খোকন ঘরামী, বড়াকোঠা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি পলাশ হালদার, শোলক ইউনিয়ন কৃষক দলের সভাপতি মিঠু মিয়া, ওমর আলী,এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost