, , ,
শিরোনাম
ড্রেনের পাশে মিলল জীবিত নবজাতক সাংবাদিককে গুলি করে হত্যা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে ব্যাবসায়ীকে জরিমানা ঝালকাঠিতে শিক্ষা কর্মকর্তার বদলি বাণিজ্যের অভিযোগ, বাতিলের আশ্বাসেও টালবাহানা! বামনার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন জাতীয় সংসদের চীফ হুইপ মুলাদীতে মাদকবিরোধী কথা বলায় মারধরের অভিযোগ, ফেরিঘাটে মৃত্যু গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র? ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে নবীনবরণের কনসার্টে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু

কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার চিড়াপাড়া—পারসাতুরিয়া ইউনিয়নের ছালেকিয়া মাদ্রাসার হল রুমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সামছুর রহমান মিল্টন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিরন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে হলে প্রতিটি খানার তথ্য যথাযথভাবে সংগ্রহ ও যাচাই করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা—কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একটি নির্ভুল তথ্যভান্ডার গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ কার্যক্রমের মাধ্যমে মাঠপর্যায়ে পরিবারের তথ্য সংগ্রহ করে প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost