, , ,
শিরোনাম
উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
পুলিশের ওপর হামলার মামলায় তিন বছর পর গ্রেপ্তার প্রধান শিক্ষক

পুলিশের ওপর হামলার মামলায় তিন বছর পর গ্রেপ্তার প্রধান শিক্ষক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা—কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।

গ্রেপ্তার শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই ইউনিয়নের বাসিন্দা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলাম মোল্লা পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের পর আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost