, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলায় প্রধান আসামি গ্রেফতার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ বিসিসি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা বাউফলের খালে মেলা মরদেহটিকে বাবা দাবি করে মেয়ের হত্যা মামলা মেহেন্দিগঞ্জে নারীর ঘরে যুবককে ঘিরে চাঞ্চল্য, ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা বরিশালে আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে আটক ৭ নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় ২ জন পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল
বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ

বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ

Reporter
প্রতিবেদক : রাসেল মোল্লা
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী ও বিএনপি নেতা মোঃ জাকির হোসেন হাওলাদার গণসংযোগ করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁর গণসংযোগ শুরু হয়। পরে উপজেলার প্রধান সড়ক ও উপজেলা সদর টেকের বাজার এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তাঁর বেশ কয়েকজন অনুসারী গণসংযোগে অংশ নেন।

গণসংযোগকালে মোঃ জাকির হোসেন হাওলাদার বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছি। তবুও জনগণকে ছেড়ে যাইনি। আশা করি, জনগণ আমার পাশে থেকে আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন।”

তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে তিনি জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে আগ্রহী।

গণসংযোগের মধ্য দিয়ে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাঁদের সমর্থন প্রত্যাশা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost