
বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন কিংবা বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)—কোনো কর্তৃপক্ষেরই অনুমতি ছাড়া ‘বিগ বাজার মেলা’ নামে এক ধরণের বাণিজ্যিক মেলা চালানোর অভিযোগ উঠেছে। একই সাথে মেলাটিতে একটি ট্রেড লাইসেন্সের বিপরীতে একাধিক দোকান পরিচালনাসহ নিম্নমানের এবং ভেজাল মালামাল চড়া দামে বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর অত্যন্ত ব্যস্ততম সদর রোড এলাকায় দীর্ঘদিন ধরে এই ‘বিগ বাজার নামে’ পরিচালনা করে আসছে মিজানুর ও পাপ্পু নামে দুই ব্যবসায়ী। কিন্তু নিয়ম অনুযায়ী নগরীতে এ ধরনের কোনো মেলা বা অস্থায়ী বাজার বসাতে হলে বরিশাল সিটি কর্পোরেশন,ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কোনো ধরণের তোয়াক্কা না করেই আয়োজকরা এ মেলা চালিয়ে যাচ্ছেন।তবে আয়োজকদের দাবি তারা বিগ বাজার নামে বরিশাল সিটি থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছে।তবে সরেজমিনে দেখা যায় একটি ট্রেড লাইসেন্স দিয়ে প্রায় ১৫ থেকে ২০টি দোকান পরিচালনা করে আসছে।তবে একটি ট্রেড দিয়ে একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করা যায় কি না তার কোন সুদত্তর পাওয়া যায়নি।তবে ব্যবসায়ী অংশীদার মিজানুর জানান আমাদের নিগ বাজার নামে সিটি কর্পোরেশন থেকে ভ্যারাইটিজ পন্য বিক্রয়ের জন্য একটি লাইসেন্স করা আছে।
মেলায় নিম্ন মানের সামগ্রী বিক্রয়ের বিষয়ে জানান আমাদের এখানে ২০ থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত দামের পন্য পাওয়া যায়। মেলায় কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতা জানান, মেলায় বিক্রি হওয়া বেশিরভাগ পোশাক, কসমেটিকস, গৃহস্থালি পণ্য ও চামড়াজাত সামগ্রী অত্যন্ত নিম্নমানের। অনেক ক্ষেত্রে চটকদার বিজ্ঞাপন ও অফারের ফাঁদে ফেলে সাধারণ মানুষকে নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ পণ্য গছিয়ে দেওয়া হচ্ছে।
এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সদর রোডের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় মেলা চলছে দেখে ভেবেছিলাম ভালো কোনো আয়োজন। কিন্তু ভেতরে গিয়ে দেখি সব নিম্নমানের জিনিসপত্র। দাম ধরা হচ্ছে আসল পণ্যের মতো, অথচ মান খুবই খারাপ।”
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে শহরের প্রধান সড়কে এমন একটি অনুমোদনহীন মেলা চলছে, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের অবৈধ মেলার কারণে একদিকে যেমন স্থানীয় স্থায়ী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।
ব্যবসায়ী সাথে জড়িত মিজানুর বলেন আমরা নিয়ম মেনেয় মার্কেট চালাচ্ছি আপনারা অনুসন্ধান করে দেখেন।
তবে নগরীর প্রাণকেন্দ্র ব্যস্ততম সড়কের পাশে একটি ট্রেড লাইসেন্স দিয়ে একাধিক দোকান চালাতে পারবে কি না জানতে চাইলে বরিশাল সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখার দ্বায়িত্বে থাকা আজিজ শাহীন বলেন বিষয়টি আমার নজরেও এসেছে আমি কাল অফিসে গিয়ে বিস্তারিত বলতে পারব তবে এক লাইসেন্সের বিপরীতে একাধিক দোকান করতে পারবে না।প্রত্যেক দোকানের জন্য আলাদা আলাদা ট্রেড লাইসেন্স প্রয়োজন।যদি প্রত্যেক দোকানের জন্য আলাদা লাইসেন্স না থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ভ্রম্যমান অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাসী ও সচেতন মহলের মতে, প্রশাসনের অনুমোদন ছাড়া মেলা চালানো এবং নিম্নমানের পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে ঠকানোর বিষয়টি খতিয়ে দেখা জরুরি।