, , ,
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, সেই কবিরাজ আটক ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে ঋণের চাপে কলেজশিক্ষকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে মৃত্যু নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫ ৬ সন্তানের কারও কাছেই ঠাঁই মেলেনি, ৯৫ বছরের বাবার ঠিকানা গাছতলায় ‎পিরোজপুরে ছাত্রদলের দুপক্ষের বিরোধ, ৫ জনকে কুপিয়ে জখম কাজিরহাটের ভাসানচরে সিধ কেটে বসত ঘর থেকে চুরি করে নিয়ে গেল নগদ টাকা ও স্বর্ণ অলংকার পাঁচ বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা
ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবাসহ আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসঙ্কর গ্রামের নাপিতের হাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার আব্দুল মালেক ওই গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি মঠবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost