
বরিশাল জেলার কাজিরহাট থানা ৭ নং ভাসানচর ইউনিয়নের দক্ষিণ খলিশা পার গ্রামের মামুন রাড়ির বসত ঘরে গত শনিবার রাত ২ টা ৩০ মিনিটে সিধ কেটে চোর চক্র বসত ঘরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ অলংকার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মামুন রাড়ির স্ত্রী ময়না বেগম অভিযোগ তুলেন।
গত শনিবার রাতে আমার স্বামী বাসায় ছিল না। আমার ছোট বোন তামান্না ও আমার এক ছেলে মাসুদ রানা এক মেয়ে রিয়া মনি কে নিয়ে বসত ঘরের বারান্দার চৌকিতে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমার শরীলে হাত দিলে আমার ঘুম ভেঙ্গে গেলে দেখি একই বাড়ির আমার বসতঘরের পাশের ঘরের জামাল চৌকিদার ও পার্শ্ববর্তী বাড়ির সোহেল হাওলাদার দৌড়ে পালিয়ে যায় আমি ডাকিৎকার দিলে বাড়ির লোকজন আসে।
আমি ঘরের ভিতরে প্রবেশ করে দেখি আমার স্টিলের সুকেস ভাঙ্গা ও আসবাবপত্র কাপড় মাটিতে পড়ে আছে। সুকেস তল্লাশি করে দেখি ড্রয়ার থেকে নগদ পাঁচ লক্ষ টাকা সহ স্বর্ণের এক জোড়া রুলি ১ জোড়া কানের ঝুমকা ও ১ টি চেইন মোট চার ভরি স্বর্ণ অলংকার নিয়ে গেছে।
গত রবিবার দিন আমার শ্বশুর সাত্তার বাড়ি কাজিরহাট থানায় চুরি মামলা করেছে ও বলে জানায়। একই বাড়ির রেজাউল হাওলাদার জানায় রাতে ডাক চিৎকারে আমার ঘুম ভেঙ্গে গেলে ঘটনাস্থলে গিয়ে দেখি বসতঘরের মালামাল এলোমেলো এবং ময়না বেগম জানিয়েছে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে চোরেরা।
এ বিষয় কাজিরজাট থানা অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানায় চুরির ঘটনায় মামলা হয়েছে।