, , ,
শিরোনাম
মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত বরিশালে যুবলীগের শপথ গ্রহণের ভিডিও ভাইরাল উজিরপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বরিশালে কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে দুর্ঘটনা ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত হিজলায় তেলবাহী ট্যাংকারের ঢেউয়ে ৩৫ যাত্রী নিয়ে খেয়া ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা
বরিশালে কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে দুর্ঘটনা

বরিশালে কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে দুর্ঘটনা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ—পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’—এর ক্রেন ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা অবস্থায় হঠাৎ করে উদ্ধারকারী জাহাজটির ক্রেনের একটি অংশ ছিঁড়ে নদীতে পড়ে যায়। এ সময় জাহাজে থাকা ক্রেন অপারেটর আহত হন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক। তবে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সময়মতো ঘটনাস্থলে উপস্থিত না থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ক্রেন ভেঙে নদীতে পড়ে যাওয়ায় জাহাজে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত ক্রেন অপারেটরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, ক্রেনটি কী কারণে হঠাৎ ভেঙে পড়েছে, সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে—তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের তদন্ত চলছে বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost