, , ,
শিরোনাম
ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার বামনায় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকা নিহত
গাজীপুর থেকে স্ত্রীর মর্যাদা পেতে কাজিরহাটে যুবতী,অনশণ পালন

গাজীপুর থেকে স্ত্রীর মর্যাদা পেতে কাজিরহাটে যুবতী,অনশণ পালন

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

বরিশাল জেলার কাজিরহাট থানা লতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর উদয়পুর গ্রামে সেকুল বাঘার ছেলে লিওন বাঘার স্বামীর মর্যাদা পেতে ওই বাড়িতে দিনভর অনশন পালন করছে গাজীপুর শ্রীপুর মাওনা এলাকার সুজন মিয়ার মেয়ে তানিয়া বেগম।

১৫ ই নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায়। তানিয়া বেগম অভিযোগ তুলে বলেন তা দুই বছর পূর্বে ইসলামিক শরীয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবির মূলে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়।

আমার শ্বশুর সেকুল বাঘা ও শাশুরী নুরজাহান বেগম আমাকে পুত্রবধু হিসাবে মেনে নিয়ে তাদের বসতভিতয় স্থান দিয়েছে।কিছুদিন পর আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আমাকে তাড়িয়ে দেয় আমি বাবা বাড়ি গাজীপুর এলাকায় চলে যাই। আমার স্বামীকে পাওয়ার জন্য আমি আইনি আশ্রয় নেই। একপর্যায়ে আমি গাজীপুর থেকে স্বামীর বাড়ি আসিয়া বসত ঘরে উঠলে আমাকে গালমন্দ সহ খারাপ আচরণ করে। সন্ধ্যার সময় আমাকে বাড়ি থেকে কৌশলে আমার ননদ নিলুফা বেগম ও ইউপি মহিলা মেম্বার এর মাধ্যমে বের করে কাজিরহাট বাজারে নিয়ে আসে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অবশেষে রাত ৮ ঘটিকায় মেয়েটি কান্না ভেঙে পড়ে স্বামীর মর্যাদা পাওয়ার জন্য বাজারে পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমান টিটুর ফার্মেসির সামনে দাঁড়িয়ে মেয়েটি বিচারের দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়নের বিএনপি সিনিয়র সহ—সভাপতি আবুল কালাম শরীফ, সাধারণ সম্পাদক মো: মুরাদ হোসেন ও জগনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো: বাহাদিন হালাদার ও মেয়ের ননদ নিলুফা বেগম। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানায় রাতে এই মেয়েটি নিলুফা বেগমের জিম্মায় থাকবে।

সকাল বেলা মেয়েটি তার বাবা বাড়ি চলে যাবে অভিভাবক নিয়ে আসা হলে স্থায়ী লোকজন নিয়ে বিষয়টি সমাধা করা হবে। ওখান থেকে নিলুফা বেগম মেয়েটিকে নিয়ে এসে পথিমধ্যে ফেলে চলে যায়। মেয়েটি রাত ৯ ঘটিকায় স্বামীর বাড়ি গেলে বসত ঘরের দরজা বন্ধ করে রাখে। মেয়েটি বসত বাড়ির উঠানে কান্নাকাটি করছে বলে জানা গেছে। এ বিষয়ে ছেলের মা নুরজাহান বেগম জানায় আমাদের অনেক অত্যাচার করছে মামলা করে আমার ছেলে ও স্বামীকে গাজীপুরের জয়দেবপুর জেলে পাঠিয়েছে এক পর্যায়ে বরিশাল জেলখানাও এনেছে। ছেলের বাবা সেকুল বাঘার মুঠোফোনে এ বিষয় জানতে চাইলে তিনি জানায় মেয়ে ভালো না আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও বিভিন্ন থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি।

বিদ্যানন্দনপুর ইউনিয়নের বান ঘাট বাজার সংলগ্ন আব্দুর রহমানের সাথে এ বিষয় আলাপ করলে তিনি জানাই মেয়েটি আমার পূর্ব পরিচিত আমি এক সময় গাজীপুর শ্রীপুর এলাকায় মেয়ের বাড়ির পার্শ্ববর্তী স্থানে ভাড়াটি হিসাবে ছিলাম। কাজিরহাট থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানায় এ বিষয়ে আমার জানা আছে মেয়েটি আদালতে মামলা করেছে এবং ওই মেয়ের খালা বাড়ি ছেলের বাড়ির পার্শ্ববর্তী স্থানে থেকে এমন ঘটনা করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost