, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জের ওসিকে হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জের ওসিকে হুমকি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। তার পরিবারের সদস্যদের ক্ষতি করা, বংশ শেষ করে দেওয়াসহ কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে থাকা হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক কলিং কোডযুক্ত একটি নম্বর থেকে এসব বার্তা পাঠানো হয়। বার্তা পাঠানো ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বার্তাগুলোর একটিতে ইংরেজিতে লেখা হয়, ‘How are you, We are worry about your family, If u keep on doing what you did we will take action very soon।’ অন্য বার্তায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো, আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে।’

এ ছাড়া বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost