, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আ. লীগ নেতাকর্মীরা

বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আ. লীগ নেতাকর্মীরা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে ‘তুলে’ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সঙ্গে থাকা তার গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা—মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার গাড়িচালক ও আরেক বিএনপি নেতা নিরাপদ আছেন বলে জানা গেছে। অপহরণের শিকার মনিরুল হক ফরাজির সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাদের মারধর করা হয়।শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরো জাানান, একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা।মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে বিএনপি, বিএনপি বলে চিৎকার করতে থাকে। পরে তাকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তারা দুজন গাড়ি ফেলে সেখান থেকে চলে আসেন।

বাগেরহাট জেলা বিএনপির সূত্রে জানা যায়, বিএনপি নেতা ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও চেষ্টা চলছে। একটি সূত্রের মাধ্যমে গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবর পাওয়া গেছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ময়েন আমাকে মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে গেছেন। তাকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে এবং বিষয়টি সবাইকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। নিখোঁজ মনিরুল হক ফরাজীকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost